পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তিতে কেক কাটা, মিষ্টিমুখ

১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ PM
পাবনা জেলার স্বীকৃতি লাভের ১৯৮ বছর উদযাপনে কেক কাটেন অতিথিরা। শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে

পাবনা জেলার স্বীকৃতি লাভের ১৯৮ বছর উদযাপনে কেক কাটেন অতিথিরা। শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে © টিডিসি

পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি উপলক্ষে পাবনা প্রেসক্লাবের আয়োজনে পালিত হয়েছে শুভ পাবনা দিবস। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পাবনা প্রেসক্লাবে কেক কাটা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কেক কাটেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও কামনা ফাউণ্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী কামনা। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক আব্দুল মতীন খাঁন, মির্জা আজাদ, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, শহীদুর রহমান শহীদ, আব্দুল হামিদ খাঁন, আহমেদ হুমায়ুন কবির তপু, রিজভী জয়, পাভেল মৃধা, রাজিউর রহমান রুমী প্রমুখ।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবনার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অতীত। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে এ জেলার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। জেলার ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, পাবনার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জেলার সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে। এ জন্য জেলার উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে সংশ্লিষ্ট সবার উদ্যোগী ভূমিকা প্রয়োজন।

পাবনা প্রেসক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অর্জন স্মরণ করা হয়। কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950