৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

১২ অক্টোবর ২০২৬, ১২:০১ PM
 আলামত সংগ্রহ করছে পুলিশ

আলামত সংগ্রহ করছে পুলিশ © টিডিসি সম্পাদিত

রাজশাহী নগরের একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাতে নগরের কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী রানী ওই বাড়ির দ্বিতীয় তলায় একা থাকতেন। নিচতলায় থাকতেন ভাড়াটেরা। গত দুই-তিনদিন তাকে বাড়ির বাইরে দেখা যায়নি। রবিবার  রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে বাড়িতে ভাড়া থাকা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ও প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, বেলী রানী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তার চার ছেলে-মেয়েই দেশের বাইরে থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।  

নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬
ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬