নোয়াখালীতে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ PM
গুলিবিদ্ধ আনোয়ার হোসেন

গুলিবিদ্ধ আনোয়ার হোসেন © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছেন দুর্বৃত্তরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা  ৩টার দিকে উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

জানা গেছে,  গুলিবিদ্ধ আনোয়ার হোসেন ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ফলোয়ান বাজারের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পার্শ্ববর্তী আইয়ুবপুর গ্রামে দাওয়াত খেয়ে ফেরার পথে আমানউল্লাহপুরের পাটোয়ারী বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

আহত আনোয়ার হোসেন জানান, তার ওপর হামলাকারী অধিকাংশই আমানুল্লাহপুর এলাকার লোকজন। কেন তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ‌খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬