ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে ওহিদুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওহিদুল ইসলাম নওদা গ্রামের মোস্তফা হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রবিবার দুপুরে নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান ওহিদুল। এ সময় বাগান সুরক্ষায় দেওয়া নেটে পেঁচিয়ে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। সাপের কামড়ের পর তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়-ফুঁক করার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার নওদা গ্রামে ওহিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬