ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ PM
ধোবাউড়া থানা

ধোবাউড়া থানা © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ধানক্ষেত থেকে নজরুল ইসলাম (৫৫) নামের কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষককে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবারাত তিনটার দিকে উপজেলার দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উত্তর লাঙ্গলজোড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মাথায় আঘাত করে হত্যার পর ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন: এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। 

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬