শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ PM
চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন

চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন © টিডিসি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিকে দলীয়করণের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে মানববন্ধন করেছে সচেতন অভিভাবক সমাজ।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় ‘সচেতন অভিভাবক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

তবে ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অভিভাবকদের পাশাপাশি জামায়াতে ইসলামী নেতা-কর্মীরাও অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন লেখা সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় বক্তব্য রাখেন— অধ্যক্ষ হারুনর রশিদ, অ্যাডভোকেট মাহমুদুল হক, অধ্যক্ষ আজিজুর রহমান, মুজিবুর রহমান ও মো. ওসমান গণি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ধরনের দলীয় প্রভাবমুক্ত রেখে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এডহক কমিটি গঠনের ক্ষেত্রে যোগ্যতা, স্বচ্ছতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা। তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬