রাজধানীর কুড়িল থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ © সংগৃহীত
রাজধানীর কুড়িল এলাকা থেকে নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সে কুড়িল এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বলে নাঈমের পরিবারের ভাষ্য।
নিখোঁজ নাঈমের বাবার নাম বাবুল ইসলাম রিন্টু।
পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে ৫টা দিকে ঢাকা কুড়িল বিশ্ব রোডের ভাড়া বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা তার খোঁজ পেতে বিভিন্ন জায়গা ছাড়াও আত্মীয় স্বজনদের বাসা বাড়িতেও গিয়েছিলেন এবং যোগাযোগ করেছেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করেছে বলে জানিয়েছে পরিবার।
যদি কেউ খোঁজ পান তাহলে নাঈমের চাচা গোলাম হুসাইনের (০১৭৩৩৬২০৭৬৯) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধও করেছে নাঈমের পরিবার।