একসঙ্গে দম্পতির বিষপান; স্বামীর মৃত্যু, স্ত্রী আশঙ্কাজনক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ AM
নয়ন হোসেন ও তার স্ত্রী বর্ষা বেগম

নয়ন হোসেন ও তার স্ত্রী বর্ষা বেগম © টিডিসি সম্পাদিত

কুমিল্লার নাঙ্গলকোটে বিষপান করে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছেন সদ্য বিবাহিত এক দম্পতি। এ ঘটনায় নয়ন হোসেন (২৪) নামে স্বামীর মৃত্যু হয়েছে। তার স্ত্রী বর্ষা বেগম (২২) গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট পৌর বাজারসংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। তার স্ত্রী বর্ষা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নয়ন ও বর্ষা বিয়ে করেন। তবে কী কারণে তারা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত নন।

নিহতের ভাই সোহেল ও বোন শিরিনা আক্তার জানান, বিয়ের পর তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছিল কি না, তা তাদের জানা নেই।

আরও দেখুন: নদীতে সাঁতার কাটতে নেমে স্কুলছাত্র নিখোঁজ 

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহীন বলেন, ‘বিষপানের পর ওই দম্পতিকে হাসপাতালে আনা হলে তাদের পাকস্থলী ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে আনার পর নয়ন হোসেনের কোনো লাইফ সাইন পাওয়া যায়নি। অপরদিকে বর্ষার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজন বিষপান করেন। এতে নয়ন হোসেনের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩৪ পদে ২৮৭ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৩ হলে বিদ্যুৎ বিপর্যয়, গরমে-পানি সংকটে নাকাল শিক্ষার্থ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ৫ মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা ফ্রান্সের
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬