ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ AM
নিহত রাসু বেগমের পরিবার

নিহত রাসু বেগমের পরিবার © টিডিসি সম্পাদিত

ভোলায় ফেসবুকে জমিজমা-সংক্রান্ত বিরোধের একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাসু বেগম ওই বাড়ির মো. জাহাঙ্গীরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করে বজলু ব্যাপারীর সঙ্গে কাশেম, ইকবাল ও রাজুর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি মারামারিতে গড়ায়। এ সময় রাসু বেগম সেখানে এগিয়ে গেলে তাকে মারধর করা হয় বলে পরিবারের অভিযোগ। পরে রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।

আরও দেখুন: প্রাইম ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে চাকরি

ঘটনার পর কাশেম ও তার স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে কাশেমের ছেলে ইকবাল পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নিহত রাসু বেগমের মেয়ে রুবিনা বেগম অভিযোগ করে বলেন, ‘তার মা রাসু বেগমকে কাশেম, ইকবাল ও রাজিয়া বেগম মারধর করে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, ‘রাসু বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬