ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ AM
মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রাসেল মিয়া।

মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রাসেল মিয়া। © টিডিসি ছবি

জামালপুরের মাদারগঞ্জে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতা রাসেল মিয়া মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বুরহান স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে রাসেল মিয়াকে পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাসেল মিয়াকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী ও বীর নাদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মাদারগঞ্জ জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ছয়টি, আগস্টে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়।

চুরি হওয়া এসব ট্রান্সফরমারের অধিকাংশই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে। এসব ট্রান্সফরমারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

রাসেল মিয়াকে বহিষ্কারের বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো অপকর্মের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।’

ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রক…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন মেসি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9