১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ AM
গ্রেপ্তারকৃত দুইজন

গ্রেপ্তারকৃত দুইজন © টিডিসি সম্পাদিত

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার অষ্টমী শর্মা (২১) ও একই এলাকার রাজেন্দ্র সিং (৩৫)।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ভোগড়া বাইপাস মোড়ে অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করা অষ্টমী শর্মা ও রাজেন্দ্র সিংকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা পলিথিনে মোড়ানো এয়ারটাইট জিপার প্যাকেট তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

আরও দেখুন: মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ২৫। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/৪১ ধারায় মামলাটি করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএমের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, গাজীপুর মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সরবরাহ ও কেনাবেচা বন্ধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬