ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ AM
 পুলিশের হাতে আটক ছাত্রদল নেতা

পুলিশের হাতে আটক ছাত্রদল নেতা © টিডিসি ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে এবং সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার। অপরজন একই গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পশ্চিম আউড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্তর হাওলাদার ও জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশের দাবি, অন্তর হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি নিজে মাদক সেবনের পাশাপাশি এলাকায় মাদক বিক্রি করতেন বলেও দাবি পুলিশের। ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পরও তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কাঁঠালিয়া থানার ওসি মো. নাছের রায়হান বলেন, ‘আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আগামীকাল সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬