নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ PM
নেত্রকোনা মডেল থানা

নেত্রকোনা মডেল থানা © ফাইল ছবি

নেত্রকোনা জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় মিলেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

প্রথমদিকে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাত ৮টার দিকে নিহতের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মৃত ওই ব্যক্তির হলেন মারুফ মিয়া। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গন্ডা গ্রামের মৃত আব্দুল হালিম ও আলেয়া বেগমের ছেলে। তার স্ত্রীর নাম হাফসা খাতুন। মারুফ মিয়ার শ্বশুরবাড়ি নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বাজে আমলি গ্রামে এবং ঐ গ্রামের  ফজর খা জামাতা হলেন নিহত মারুফা মিয়া।

এর আগে, সোমবার বিকেলে বনগাঁও গ্রামে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল চেক শার্ট এবং কালো রঙের প্যান্ট।

এ ঘটনার বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘আজ বিকেল ৪টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করেছি। শুরুতে মৃতের পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে তা শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬