পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন স্ত্রীর মৃত্যু

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ PM
নান্দাইল মডেল থানা

নান্দাইল মডেল থানা © সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাতে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  নিহত স্ত্রীর নাম  ফিরোজা খাতুন (৫০)। 

রবিবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল্লাহপুর গ্রামে স্বামী আবু রায়হান তাকে বল্লম দিয়ে আঘাত করেন। 

নিহত ফিরোজার স্বজন ও স্থানীয় বাসিন্দাদের জানান, ওই দিন কথা-কাটাকাটির একপর্যায়ে আবু রায়হান তাঁর স্ত্রী ফিরোজা খাতুনকে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ফিরোজা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

নিহত ফিরোজার ভাতিজা সেলিম মিয়া জানান, ফিরোজা খাতুন ও তাঁর স্বামী রায়হান অন্যের জায়গায় বসবাস করতেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সংসার চালাতেন। গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ফিরোজাকে বল্লম দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

খারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রতন মিয়া বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রায়হান তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে শুনেছি। গতকাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর পাই।’

নান্দাইল মডেল থানার তদন্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, ‘৪  দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।’ 

ঘটনার পর থেকে অভিযুক্ত আবু রায়হান ও তাঁর সন্তানেরা পলাতক রয়েছেন। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬