মেট্রোরেলের লাইন দিয়ে হেঁটে টঙ্গী যাওয়ার চেষ্টা কিশোরের, অতঃপর…

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ PM
মেট্রোরেলের লাইন দিয়ে হেঁটে টঙ্গী যাওয়ার চেষ্টা কিশোরের

মেট্রোরেলের লাইন দিয়ে হেঁটে টঙ্গী যাওয়ার চেষ্টা কিশোরের © টিডিসি সম্পাদিত

মেট্রোরেলের লাইনে এক কিশোর নেমে পড়ায় প্রায় ২০ মিনিট ধরে দুই পাশেই ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে নিরাপত্তাকর্মীরা ওই কিশোরকে উদ্ধার করে মেট্রোরেলের লাইন থেকে বের করে আনলে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয় । আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই কিশোরটির বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সে উত্তরা উত্তর স্টেশনের উত্তর পাশে ডিপোর দিকে যাওয়ার লাইনে নেমে পড়ে। পরে ওই কিশোরটি মেট্রোরেলের লাইনকে সাধারণ রেললাইনের মতো মনে করেছিল।

এই পথে হেঁটে টঙ্গীর দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল তার। বিষয়টি নজরে আসার পর মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে লাইন থেকে সরিয়ে আনেন।

কিশোরটি লাইনে থাকায় নিরাপত্তার স্বার্থে ওই সময়ে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে তাকে নিরাপদে উদ্ধারের পর প্রায় ২০ মিনিটের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলে দুই পাশেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬