অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ PM
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যশোর

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যশোর © সংগৃহীত ছবি

অনলাইন জুয়া খেলার জন্য টাকা না দেওয়ায় মাকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং টাকা নিয়ে যাওয়ার অভিযোগে যশোরে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা করেছেন তার মা রিনা বেগম। মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (৬ সেপ্টেম্বর) যশোরের আদালতে মামলাটি দায়ের করেন রিনা বেগম। তিনি যশোর শহরতলীর বিরামপুর কাজীপাড়া এলাকার বাসিন্দা।

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, আল মামুন কোনো কাজ করেন না এবং দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। তিনি নিয়মিত মা-বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ, মারপিট ও ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। কিছুদিন আগে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ির দুটি ছাগল বিক্রি করে দেন। 

অভিযোগে আরও বলা হয়, গত ৪ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আল মামুন বাড়িতে এসে জুয়া খেলার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বাঁশের লাঠি দিয়ে ঘরের বিভিন্ন তৈজসপত্র ভাঙচুর করেন। এ সময় তার মা বাধা দিলে তাকে গালিগালাজ ও মারপিট করে আহত করেন। পরে বাক্সে রাখা ৫ হাজার টাকা নিয়ে যান। তার চিৎকারে বাড়ির অন্যরা এসে তাকে উদ্ধার করেন। 

রিনা বেগম অভিযোগ করেন, ছেলের এমন কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তিনি ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতে মামলা করেছেন।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬