ঝালকাঠির কাঁঠালিয়া

পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ PM
অভিযুক্ত মো. সিফাত মুন্সিকে (ঝাপসা) পুলিশে সোপর্দ করা হয়

অভিযুক্ত মো. সিফাত মুন্সিকে (ঝাপসা) পুলিশে সোপর্দ করা হয় © সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় পূর্ববিরোধের জেরে ইয়াছিন ঘরামী (১৮) নামের এক তরুণকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে মো. সিফাত মুন্সি (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সিফাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান। 

আহত ইয়াছিন ঘরামী দক্ষিণ চেঁচরী গ্রামের খোকন ঘরামীর ছেলে। অভিযুক্ত সিফাত মুন্সি একই এলাকার মো. অরুন মুন্সির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,  ইয়াছিন ও সিফাতের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী জমাদ্দার হাট বাজারে তাদের দেখা হলে আগের বিরোধের জের ধরে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সিফাত কাছে থাকা একটি ছুরি দিয়ে ইয়াছিনকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে। ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। 

এদিকে ইয়াছিনকে ছুরিকাঘাতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়রা অভিযুক্ত সিফাত মুন্সিকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অভিযুক্ত সিফাত মুন্সির নামে মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে: শিক্ষামন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9