ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনা © সংগৃহীত

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের মুহুরীগঞ্জ ও মহিপাল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের বোটবাজার মইজ্জারটেক এলাকার মৃত সফর আলীর ছেলে আব্দুর রহিম (৫০) ও বাসচালক কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার সফি মিয়ার ছেলে আবুল হোসেন (৬২)। মহিপালে আরেক দুর্ঘটনায় বাসের যাত্রী চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নন্দীপুর এলাকার আবদুল হাকিমের ছেলে মো. তাবারক আলী ফটিকের (৫৬) মৃত্যু হয়েছে। নিহত ও আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে কাভার্ডভ্যানটি মহাসড়কে দাঁড়িয়ে ছিল। পরে কাভার্ডভ্যানটি সরিয়ে নিতে চালক ও হেলপার একটি লং ভেহিক্যালের সহায়তা নেন। সেখালে লং ভেহিক্যালের পেছনে বাধা দেওয়া অবস্থায় কাভার্ডভ্যানটি সরানোর সময় দ্রুতগতিতে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ইউনিক পরিবহনের বাস এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। পরে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে চিকিৎসক মৃত ঘোষণা করেছে। আহত এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

এদিন সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় একটি বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তাবারক আলী ফটিক নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী 'পাতা পরিবহনের' একটি বাস মহিলাল ফ্লাইওভারের উত্তর পাশে যাত্রা বিরতি দেন। তখন বাসের কয়েকজন যাত্রী বাইরে নেমে আসেন। একপর্যায়ে বাসটির পেছনে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। তখন সামনের সড়কে থাকা যাত্রী ফটিককে বাসটি চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।  

ফটিকের স্বজন ইসমাইল বলেন, আমরা চট্টগ্রামে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করি। গতকাল বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে মহিপালে যাত্রা বিরতিতে বাস থেকে বের হয়ে নিচে নেমেছিলাম। সেখানে বাসের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দিলে আমার বোনের স্বামী ফটিক বাসের সামনে চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পথেও আমার সঙ্গে কথা বলেছিল। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. গোলাম নবী বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় হাসপাতালে মোট ৮ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আহত অন্য পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা-চট্টগ্রামে পাঠানো হয়েছে। 

মহিপাল হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মাজেদুল হক বলেন, মহিপালে সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। পাতা পরিবহনের বাসটি পালিয়ে গেছে। 

এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আবু নোমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে চিকিৎসক মৃত ঘোষণা করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। আহত এক অজ্ঞাত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ডভ্যান ও লং ভেহিক্যাল পুলিশ হেফাজতে রয়েছে।

আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬