বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ AM
নিহত সানু চিং তঞ্চঙ্গ্যা

নিহত সানু চিং তঞ্চঙ্গ্যা © সংগৃহীত

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজের এক ছাত্রী। বুধবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ছাত্রীর নাম সানু চিং তঞ্চঙ্গ্যা (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৮ নম্বর ওয়ার্ডের রেজু গর্জবনিয়া এলাকার কান্তজ তঞ্চঙ্গ্যার মেয়ে। বর্তমানে তিনি নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন সানু চিং তঞ্চঙ্গ্যা। পথে উখিয়ার বালুখালী এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সানু চিং ও তার বন্ধু গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানু চিংয়ের শারীরিক অবস্থার অবনতি হয়।

এ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনেরা তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে বুধবার রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে সানু চিং তঞ্চঙ্গ্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য ও স্থানীয়রা।

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬