পাগলা নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

২৮ আগস্ট ২০২৬, ০৩:৩২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৩:৩২ PM
পাগলা নদীর এই স্থানে ওই ৫ শিশুর মৃত্যু হয়

পাগলা নদীর এই স্থানে ওই ৫ শিশুর মৃত্যু হয় © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) জেলা সদরের দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এক ফেসবুক পোস্টে এই মর্মান্তিক ঘটনার তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৬ থেকে ৭ বছর।

তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে একসঙ্গে গোসলে নামে ওই ৫ শিশু। তবে এক পর্যায়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে দুপুরে দেওয়া ফেসবুক পোস্টে এমপি বুলবুল লিখেছেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে আজ এক অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পাগলা নদীতে গোসল করতে গিয়ে একসঙ্গে ৫ জন শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।’

তিনি আরও লিখেছেন, ‘নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন এবং নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬