খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ

২৫ আগস্ট ২০২৬, ০৭:৪৭ AM
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ © সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর তীররক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। গত রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে। স্থানীয়দের ভাষ্যমতে, এতে আশপাশের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

সোমবার সকাল থেকে খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি লোকালয়ে ঢুকছে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে দুর্ভোগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৯ জুলাই রাতেও একই এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। তখন লস্করপুর ইউনিয়নসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। ওই ঘটনায় ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, আগের ভাঙনের পর বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও তা দ্রুত শেষ হয়নি। ফলে নতুন করে নদীর পানি বাড়লে বাঁধের ওই অংশে আবারও ভাঙন দেখা দেয়।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি দ্রুত বেড়ে গিয়েছিল। বর্তমানে পানি কমছে। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশের বিষয়টি রয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাঙা অংশ বন্ধ করার দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, পানি প্রবেশ অব্যাহত থাকলে নতুন করে আরও এলাকা প্লাবিত হতে পারে এবং কৃষিজমি ও ফসলের ক্ষতি বাড়তে পারে।

বারবার বাঁধ ভাঙনের কারণ নির্ধারণ করে স্থায়ী সমাধানের পাশাপাশি দ্রুত সংস্কারকাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950