খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

২০ আগস্ট ২০২৬, ০৭:৫৪ PM
পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। © টিডিসি ছবি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক (৮) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

নবগঠিত ১৫ সদস্যের পরিষদে চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন রিপল চাকমা, শান্তিপ্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আব্দুল মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, তাজলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং ওই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে।

এদিকে একই আদেশে ২০২৪ সালের ৭ নভেম্বর এবং ২০২৫ সালের ৮ জুলাই জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত আগের পরিষদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া শেফালিকা ত্রিপুরার নিয়োগও বাতিল করা হয়েছে।

অপ্রতিম হত্যায় আনাসকে আটকের কথা অস্বীকার করল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিল মন্ত্রিস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় যুবককে ‍পিটিয়ে পুলিশে দিল জন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীম হত্যায় মূল চার আসামির পরিচয় তুলে ধরল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত সেটাই…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬