যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত

১৫ আগস্ট ২০২৬, ০২:২১ PM
ককটেল পলিথিনে মোড়ানো

ককটেল পলিথিনে মোড়ানো © টিডিসি

যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত জুয়েল রানা ওই এলাকার খানজাহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাথপাড়া মোড় এলাকায় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জুয়েল রানা আহত হন। তবে তিনি নিজে ককটেল বহন করছিলেন, নাকি কোথাও রাখতে গিয়েছিলেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ককটেল বহনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাগিংয়ের দায়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের …
  • ১৫ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬