মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

১৫ আগস্ট ২০২৬, ০১:১০ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০১:১৪ PM
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল © টিডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এয়াছিন কুমিল্লা চৌদ্দগ্রাম হাজীপাড়া মিয়াজি বাড়ির হাছান আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ফৌজদারহাট জলিলগেট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন এয়াছিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শিক্ষার্থী আটক

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। তবে ঠিক কোন গাড়ির সঙ্গে বা কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘাতক গাড়িটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬