আবাসিক হোটেলে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ, নেপথ্যে পারিবারিক কলহ

১৪ আগস্ট ২০২৬, ০৯:০৪ PM
নিহত পুলিশ সদস্য আতাউল কবির

নিহত পুলিশ সদস্য আতাউল কবির © সংগৃহীত

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির (৪৪) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাস টার্মিনাল এলাকার দি গ্রান্ড ঢাকা হোটেলের ৪০১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল খালেক তালুকদার। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির হোটেলটির ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার সকাল ১১টার দিকে চেকআউটের সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষের দরজা না খোলায় হোটেল কর্মীরা যোগাযোগের চেষ্টা করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আতাউল কবিরকে দেখতে পান তারা। পরে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে পরিচয় নিশ্চিত করা হয়।

মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানা গেছে।

এদিকে আতাউল কবিরের কর্মস্থল হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার জানান, আতাউল কবির প্রায় এক বছর ধরে সেখানে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন বলেও জানান ওসি।

ওসি বলেন, ‘পারিবারিক সমস্যার বিষয়টি আমি প্রায় চার মাস আগে জানতে পারি। এরপর তাকে বিষয়টি নিয়ে অনেক বুঝিয়েছি। কয়েকদিন আগে তিনি ছুটিতে গিয়েছিলেন।’

পুলিশের ধারণা, পারিবারিক জটিলতার কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬