নেত্রকোনায় বসতভিটা বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধা নিহত

১৩ আগস্ট ২০২৬, ০৯:০৬ PM
নেত্রকোনার কেন্দুয়া থানা

নেত্রকোনার কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এঘটনা ঘটে। 

নিহত আছিয়া সাগুলি গ্রামের মৃত আমজদ আলী ফকিরের স্ত্রী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগুলী গ্রামের বুরুজ আলী গংদের সঙ্গে তাইজ্জ মিয়া গংদের ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বৈঠকও হয়েছে। আজ দুপুরে তাইজ্জ মিয়া পক্ষ বিরোধপূর্ণ বসতভিটার জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় আছিয়া খাতুন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতের ভাতিজার স্ত্রী জায়েদা বলেন, নিহত আছিয়া তাইজ্জ মিয়ার চাচী। আমাদের ২১ শতাংশ জমি বুরুজ আলী দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রেখেছেন। আমরা নিরীহ মানুষ হওয়ায় ১০-১২ বার দরবার করেও জমি দখলে যেতে পারিনি। স্থানীয় দরবারে আমাদের পক্ষে রায় দেওয়ার পর জমি দখল করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় আমার চাচী শাশুড়ী আহত হয়ে মারা গেছেন। তারা এলাকার প্রভাবশালী মানুষ।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকা পুলিশ মোতায়ন ও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬