বাস চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

২৫ জুলাই ২০২৬, ১০:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোসা. মাইশা আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈনিক বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা আক্তার ওই এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সৈনিক বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মাইশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে নিহত শিশুর স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। এতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬