ময়মনসিংহে বাস চাপায় নারীর মৃত্যু

২৫ জুলাই ২০২৬, ০৯:০৮ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৯:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সম্পাদিত

ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় মমতাজ বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মমতাজ বেগম রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মমতাজ বেগম উপজেলার ধানীখোলা ইউনিয়নের চর কুমারিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে বাসচালক ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি রেখে পালিয়ে যায়। বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬