শেরপুরে পিকআপের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল মিস্ত্রির

২৫ জুলাই ২০২৬, ০৮:৩০ PM
সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রাব্বীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রাব্বীর মৃত্যু © টিডিসি

শেরপুরের নকলায় পিকআপের চাপায় মো. রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) নকলা-নালিতাবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাঁশকান্দা গ্রামের মৃত ময়জ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে সুনামগঞ্জগামী একটি মিনি পিকআপ নকলা-নালিতাবাড়ী মোড়ে পৌঁছালে রাস্তার বাম পাশে চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি রিকশা চলে আসে। এ সময় মোটরসাইকেল চালক রাব্বী ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে যান। এতে পিকআপের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নকলা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং চালক নূর মোহাম্মদকে (২৬) আটক করে। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬