৬০ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর কক্সবাজার পুলিশের

২৫ জুলাই ২০২৬, ০৫:৩৪ PM
 হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর কক্সবাজার পুলিশের

হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর কক্সবাজার পুলিশের © টিডিসি ফটো

কক্সবাজারে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া নাগরিকদের ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে কক্সবাজার জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের এসব মোবাইল উদ্ধার করে।

জেলা পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি (জিডি) ও প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে হারানো মোবাইলগুলো উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

তবে উদ্ধার হওয়া কিছু মোবাইলের জিডিতে উল্লিখিত যোগাযোগ নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ অবস্থায়, যাদের মোবাইল এখনো গ্রহণ করা হয়নি, তাদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো) সহ প্রয়োজনীয় প্রমাণাদি নিয়ে আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজারে যোগাযোগ করে নিজ নিজ মোবাইল সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে দেওয়ার …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হাসপাতালের এক কিমির মধ্যে স্থাপন করা যাবে না ক্লিনিক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ শুরু ১ অক্টোবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের পরিকল্পনা সরকার ও ইউজিসির, চ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে ফাইনালেই চোখ বাংলাদেশের
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬