সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

২৫ জুলাই ২০২৬, ১১:৩৩ AM
৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন ব্যক্তি

৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন ব্যক্তি © টিডিসি ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৮ ব্যাটালিয়নের সদস্যদের তাৎক্ষণিক ও জোরালো পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন। বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসলে সামন্তা বিওপির সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফের ওই অপচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

মহেশপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থানে থেকে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশইন কিংবা অনুপ্রবেশের যেকোনো অপচেষ্টা বিজিবি কঠোরভাবে প্রতিহত করবে।

ট্যাগ: ঝিনাইদহ
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬