কালীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

২৫ জুলাই ২০২৬, ১০:১১ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ১১:১৩ AM
নির্মাণাধীন ভবন

নির্মাণাধীন ভবন © টিডিসি ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ আড়পাড়ায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আব্দুর কাদের (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত আব্দুর কাদের কালীগঞ্জ সদরের ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ রামনগর গ্রামের মন্টুর ছেলে। রাজমিস্ত্রির কাজ করে তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকাল থেকে নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন আব্দুর কাদের। দুপুর প্রায় ২টার দিকে তিনি অসুস্থ বোধ করলে ভবনের জানালার পাশে দাঁড়ান। এ সময় মাথা ঘুরে ভারসাম্য হারিয়ে নিচে ইটের ওপর পড়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নিহতের সহকর্মী রাজমিস্ত্রি ফারুক বলেন, ‘সকাল থেকে আব্দুর কাদের স্বাভাবিকভাবেই কাজ করছিল। দুপুরে সে কিছুটা অসুস্থ লাগার কথা বলেছিল। আমি তাকে নিচে নেমে বিশ্রাম নিতে বলি। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ মাথা ঘুরে জানালার পাশ থেকে নিচে পড়ে যায়।’

প্রতিবেশী পায়েল বলেন, ‘আব্দুর কাদের খুবই পরিশ্রমী ও কর্মঠ মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লা হোসেন বলেন, ‘নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে দেওয়ার …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হাসপাতালের এক কিমির মধ্যে স্থাপন করা যাবে না ক্লিনিক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ শুরু ১ অক্টোবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের পরিকল্পনা সরকার ও ইউজিসির, চ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬