হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ভোলায় আনন্দ মিছিল

২৪ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM
ভোলার লালমোহনে আনন্দ মিছিল

ভোলার লালমোহনে আনন্দ মিছিল © সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তার নির্বাচনী এলাকা ভোলার লালমোহনে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব দিয়েছেন। এখন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় লালমোহন ও তজুমদ্দিনবাসী গর্বিত।

এর আগে শুক্রবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৫টা ১ মিনিটে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র তার কাছে দাখিল করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে তা জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে হাফিজ উদ্দিন আহমদ জানান, লিখিত পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেছেন যে তিনি গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬