পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২৪ জুলাই ২০২৬, ০৬:০৬ PM
আকাশ মিয়া

আকাশ মিয়া © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঘরের চালে উঠে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আকাশ মিয়া বাড়ির বারান্দার চালে উঠে পেয়ারা পাড়ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনি চাল থেকে নিচে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পার্থ সরকার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে ঘটনাটি বারহাট্টা থানা এলাকায় হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা বারহাট্টা থানা গ্রহণ করবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, আকাশ মিয়ার মরদেহ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬