নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সাড়ে ১৪ লাখ টাকা শিক্ষাবৃত্তি ও ৪৯ টি বাইসাইকেল বিতরণ

২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ PM
নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৪৯ টি বাইসাইকেল বিতরণ

নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৪৯ টি বাইসাইকেল বিতরণ © টিডিসি

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ৪৯ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে পোরশা উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির ২০২৫–২৬ অর্থবছরের আওতায় উপজেলার প্রাথমিক পর্যায়ের ১৬৪ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৯৮ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৬জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের ৪৯ জন শিক্ষার্থীকে ৪৯ টি বাইসাইকেল দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9