মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে প্রবাসী শ্রমিকের মৃত্যু

২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ PM
নিহত প্রবাসী শ্রমিক

নিহত প্রবাসী শ্রমিক © সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় ১০ তলা ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রবাসী শ্রমিক মিল্লাত হোসেন (৪২) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান মিল্লাত হোসেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছিলেন তিনি। কিন্তু কর্মস্থলের এই দুর্ঘটনায় সেই স্বপ্ন চিরতরে থেমে গেল।

‎নিহতের ভাই মো. শরীফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের ভাগ্য বদলাতে আমার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিল। কাজ করার সময় ১০ তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এমন দুঃসংবাদ কোনোদিন শুনতে হবে, তা কল্পনাও করিনি।

‎এদিকে, নিহত মিল্লাত হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন শোকাহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

‎ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
নেটওয়ার্কের বাইরে থাকলেও মোবাইলে মিলবে স্টারলিংক সেবা
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬