আদালতের নির্দেশে দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ও পুলিশ, এক ঘণ্টা পর উদ্ধার

২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ PM
অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ও পুলিশ

অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ও পুলিশ © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামে আদালতের নির্দেশে একটি দোকান উচ্ছেদ করতে গিয়ে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাকওয়ারকে। এ সময় লাঞ্ছিত হন বেশ কয়েকজন পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার এএসআই হাসানুজ্জামান। তিনি জানান, আটক ৬ জনের মোবাইল কোর্টে আটক ৪ জনের মধ্যে একজনকে ১০ দিন, বাকী তিনজনকে ৭ দিন করে কারাদণ্ডসহ এক হাজার টাকা করে অর্থ দণ্ড দেওয়া হয়েছে। বাকী দুইজনকে ছেড়ে দেওয়া হয়। 

পুলিশ ও এলাকাবাসী জানান, আব্দুল্লাহ হেল কাফি ও মোজাম্মেল গংদের সাথে ভাড়া দেওয়া একটি দোকান নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। আদালত আব্দুল্লাহ হেল কাফের পক্ষে রায় দেন। গত ২৬ এপ্রিল ময়মনসিংহ আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ময়মনসিংহ পুলিশ সুপার ও ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জকে দোকান থেকে মোজাম্মেল গংদের উচ্ছেদ করার জন্য একটি চিঠি দেন। 

গত ১১ জুন পুলিশ আদালতে একটি প্রতিবেদন প্রেরণ করেন। সেখানে উল্লেখ করা হয়, উচ্ছেদে গেলে সংঘাত হতে পারে প্রভাবশালীদের সাথে। তাই উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার আবেদন করে পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাকওয়ারকে নিয়োগ দেওয়া হয়। 
আদালতে নির্দেশ পেয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৪টার দিকে পুলিশসহ সহকারী কমিশনার দোকান থেকে মোজাম্মেল গংদের উচ্ছেদের জন্য যাওয়া মাত্রই মোজাম্মেল গংয়ের ৪০-৫০ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে উচ্ছেদ অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেট ও পুলিশকে অবরুদ্ধ করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ আহত হন। 

এক ঘণ্টা অবরুদ্ধ থাকার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ৬ জনকে আটক করে থানায় আনা হলেও ২ জনকে ছেড়ে দিয়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। 

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি তাকি তাকওয়ার জানান, এডিএম কোর্টের আদেশ পালন করতে গিয়ে প্রতিপক্ষের বাধার মুখে আদেশ পালন করতে পারিনি। এ ঘটনায় আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। 

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬