চোর ধরতে ছাত্রদলের দুই নেতার অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল

২২ জুলাই ২০২৬, ০৪:২৬ PM
ছাত্রনেতা ফয়সাল পাটোয়ারী ফারহান ও ইমদাদ উল্যাহ পরশ

ছাত্রনেতা ফয়সাল পাটোয়ারী ফারহান ও ইমদাদ উল্যাহ পরশ © সংগৃহীত

চোর ধরতে অভিনব কৌশল অবলম্বন করে নোয়াখালী সদর উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করতে সহায়তা করেছেন ছাত্রদলের দুই নেতা। তাদের বুদ্ধিমত্তায় দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয় এবং পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই দুই ছাত্রনেতা হলেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ফয়সাল পাটোয়ারী ফারহান ও ইমদাদ উল্যাহ পরশ। তারা স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

এর আগে গত ১৯ মে সকাল ১০টায় নোয়াখালী পৌরসভার সোনাপুর সুপার মার্কেটের সামনে থেকে চুরি হয় ছাত্রদল নেতা ফারহান ও পরশের বন্ধু জয়দেব নাথের মোটরসাইকেল। এ ঘটনার পরদিন অচেনা একটি মোবাইল নম্বর থেকে বাইকার পরিচয়ে এক ব্যক্তি জয়দেবের ফোনে কল দেন। জয়দেবের মোটরসাইকেলটি তার কাছে বিক্রির জন্য নেওয়া হয়েছে বলে জানান ওই ব্যক্তি। তবে মোটরসাইকেলের সঙ্গে থাকা কাগজপত্র দেখে সন্দেহ হলে তিনি মোটরসাইকেলটি না কিনে জয়দেবকে কল দিয়েছেন বলেও জানান। মোবাইলে কথাবার্তা এক পর্যায়ে ওই ব্যক্তি জয়দেবকে একটি বিকাশ নম্বর দিয়ে সেখানে ১০ হাজার টাকা পাঠালে তার মোটরসাইকেলটি ঠিকানায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তবে টাকা পাওয়ার পরও মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করেন ওই ব্যক্তি। এক পর্যায়ে ফোনে বার বার কল দিয়েও ওেই ব্যক্তির কাছ থেকে কোন সাড়া মিলছিল না।

এরপর ১৪ জুলাই ছাত্রদল নেতা ফারহান ও পরশের বুদ্ধিতে অন্য একটি মোবাইল ফোন থেকে ওই ব্যক্তির ফোনে কল দেওয়া হয়। তিনি কল রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর সন্দেহ হলে ফোন কেটে দেন। পরদিন রাত ৮টার দিকে অন্য আরেকটি নম্বর থেকে আবারও কল দেওয়া হয় তাকে। এ সময় নিজের পরিচিত বন্ধু ভেবে কল রিসিভ করে তিনি মাইজদীতে নতুন বাসস্ট্যান্ড (যেখান থেকে আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল চুরি হয়েছিল সেখানে) আছেন বলে জানান।

এ তথ্য পাওয়ার পর দ্রুত সেখানে উপস্থিত হন ছাত্রদল নেতা ফারহান, পরশ, ইমন ও তাদের বন্ধু জয়দেব। এবার জয়দেব ওই ব্যক্তির কাছে গিয়ে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে গল্প শুরু করেন। একপর্যায়ে দুজন পাশের রেস্তোরাঁয় চা পান করতে যান। পিছু পিছু ফারহান, পরশ ও ইমনও সেখানে যান। এ সময় সন্দেহ হলে চতুর ওই ব্যক্তি উঠে যাওয়ার চেষ্টা করেন। ততক্ষণে তাকে ঘিরে ধরেন চার বন্ধু। এরপর সোনাপুর থেকে জয়দেবের মোটরসাইকেল চুরির সময় সিসি টিভি ফুটেজে ওই ব্যক্তির উপস্থিতি এবং পরে বিকাশে টাকা নেওয়ার কথা বলা হলে ঘাবড়ে যান তিনি।

এ সময় বাঁচার জন্য আরেকজনের নাম বলেন ওই ব্যক্তি। মূল চোরকে এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন চার বন্ধু। পরে চোর চক্রের অপর সদস্যকে ওই ব্যক্তি মোবাইলে কল দিয়ে তার কাছে ভাড়ার টাকা নেই, তাকে কিছু টাকা দিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে চোর চক্রের অপর সদস্য একটু সামনে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ওই ব্যক্তিকে টাকা দিতে আসে। এ সময় দুজনকে আটক করে সোনাপুর নিয়ে যায় চার বন্ধু। সঙ্গে নিয়ে আসা মোটরসাইকেলটি চট্টগ্রাম থেকে তাদের এব বন্ধু বিক্রির জন্য পাঠিয়েছে বলে জানায় তারা। কিন্তু মোটরসাইকেলটির পেছনে নোয়াখালী হোন্ডা গ্যালারির কাগজ দেখে সন্দেহ হয় চার বন্ধুর। পরে হোন্ডা গ্যালারিতে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে মোটরসাইকেলটির সেল রিসিট সংগ্রহ করেন তারা। সেল রিসিটে মোটরসাইকেলটির ক্রেতা আবু নাছের মঞ্জুর নাম ও মোবাইল নম্বর পাওয়ার পর তাকে ফোন দিয়ে পুরো ঘটনা জানান চার বন্ধু। তাৎক্ষণিক তিনি (মঞ্জু) বিষয়টি সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামকে অবহিত করেন মঞ্জু। পরে মঞ্জুকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান এসআই ফখরুল।

এ সময় দুই চোরের পরিচয় নিশ্চিত করেন এসআই ফখরুল। তারা হলেন দক্ষিণ হাতিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণাচর উপজেলার পশ্চিম চরলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আল আমিন বাজার এলাকা থেকে জয়দেবেরে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরকাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।  তারা দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরির পর অন্য জেলায় পাচার করে আসছে। তারা নোয়াখালী থেকে কয়েক দিনে আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। মোটরসাইকেল চুরির ঘটনায় দয়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬