ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহে চার বাল্কহেডকে ২ লাখ টাকা জরিমানা

২২ জুলাই ২০২৬, ০৩:৩৬ PM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান © টিডিসি

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের দায়ে চারটি বাল্কহেডকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পুস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। জরিমানা করা বাঙ্কহেডগুলোর মধ্যে হানিফের মালিকানাধীন দুটি, রহিমের একটি ও তুহিনের একটি বাল্কহেড রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ মালিক ও চালকদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬