স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর

২২ জুলাই ২০২৬, ০১:০২ PM
নিহত স্বামী অপূর্ব বিশ্বাস

নিহত স্বামী অপূর্ব বিশ্বাস © সংগৃহীত

মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রী ও শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব বিশ্বাস ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে অপূর্বর স্ত্রী দিপা বিশ্বাস দেড় বছর বয়সী শিশুসন্তানকে কোলে নিয়ে বাড়ির একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তারটি বিদ্যুতায়িত থাকায় তিনি ছিটকে পড়েন।

স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে দ্রুত বেরিয়ে আসেন অপূর্ব বিশ্বাস। স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9