মাদ্রাসার কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ জুলাই ২০২৬, ১০:৫১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বরিশালের গৌরনদীতে একটি মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাসেমাবাদ এলাকার মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল ফেরদাউস নওগাঁর আত্রাই উপজেলার নালেয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। তিনি মাদ্রাসাটির নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাসেমাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় গত বছরের নভেম্বর থেকে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। দক্ষিণ পিংলাকাঠী গ্রামের আবু ইউসুফ খন্দকারের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানটিতে দুইজন নারী শিক্ষিকার মাধ্যমে ১৫ জন আবাসিক ছাত্রীকে পাঠদান করা হয়।

নিহতের মা সুবর্ণা বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকেন। তিনি দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি কাসেমাবাদ গ্রামে বসবাস করেন। জান্নাতুল ওই মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী ছিল। কীভাবে তার মেয়ের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানায়, সোমবার সন্ধ্যার পর একটি কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে জানালার কাচ দিয়ে তাকিয়ে তারা দেখতে পায়, জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একজন ঝুলে আছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ও দায়িত্বরত শিক্ষিকারা এসে দরজা ভেঙে জান্নাতুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9