ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

২১ জুলাই ২০২৬, ০৩:২১ PM
ট্রাকের চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা

ট্রাকের চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা © সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মোতালেবের ছেলে শিলা আক্তার (২৫) ও নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাকের ডিপো থেকে হঠাৎ বের হওয়া একটি ট্রাক সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালকসহ আরও তিন নারী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর এক নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে দুর্ঘটনার পর অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই নারীর মরদেহ রাখা হয়েছে।

রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চা…
  • ২১ জুলাই ২০২৬
ককরোচ আন্দোলনে গুরুতর আহত সেই তরুণীর অবস্থা সংকটাপন্ন   
  • ২১ জুলাই ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে আদালতে মামলা
  • ২১ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি …
  • ২১ জুলাই ২০২৬
আজ উদ্ধার হন নাহিদ ইসলাম
  • ২১ জুলাই ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে উপায়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
  • ২১ জুলাই ২০২৬