যশোরে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

২০ জুলাই ২০২৬, ১২:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০২:১৪ PM
পড়ে আছে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাক্টর-মোটরসাইকেল

পড়ে আছে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাক্টর-মোটরসাইকেল © টিডিসি

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে ট্রাক্টর (ট্রলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মোটরসাইকেলচালক নাহিদ (৪০) ও বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রুদ্রপুরের দিকে যাচ্ছিল। পথে রুদ্রপুর-গোগা সড়কের রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক্টরের (ট্রলি) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক নাহিদ ও আরোহী উষা ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

খবর পেয়ে সকালেই শার্শা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক ট্রাক্টর (টলি) ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর ঘটনায় গ্রেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজে ভর্তি আবেদনের নির্দেশনা প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে কোন ধাপের চাকরিজীবীদের বেতন কত বাড়বে, দেখে নিন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬