সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল ইসলামী ঐক্য পরিষদ

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল ইসলামী ঐক্য পরিষদ

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল ইসলামী ঐক্য পরিষদ © টিডিসি ফটো

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও উত্তর রামপুর ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে সহস্রাধিক মানুষ চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর গ্রামে অবস্থিত বায়তুশ শরফ কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, বন্যা পরবর্তী সময়ে দুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আয়োজকদের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসীম উদ্দীন বলেন, সাম্প্রতিক বন্যার কারণে অনেক মানুষ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে পানিবাহিত রোগ, চর্মরোগ, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের কথা বিবেচনা করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের আহ্বানের সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী রাফিদুল ইসলাম বলেন, বন্যার ক্ষয়ক্ষতির কারণে চিকিৎসা ও ওষুধ পাওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়েছিল। এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে তারা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেকটা উপকৃত হয়েছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ডিরেক্টর ডা. নুরুন্নবী, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাবেক ছাত্রনেতা তৌহিদ উদ্দিন আজাদ, চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতা মো. আলমগীর, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম মো. হারুন ও মহসিনসহ প্রমুখ।

মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬