ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যায় শিশু সাজেদুল, চারদিন পর মরদেহ উদ্ধার

১১ জুলাই ২০২৬, ০৬:৫২ PM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৬:৫৪ PM
সাজেদুল ইসলাম

সাজেদুল ইসলাম © সংগৃহীত

কক্সবাজারে ঈদগাঁও নদীতে ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে গত মঙ্গলবার ভেসে যায় শিশু সাজেদুল ইসলাম। পরে চারদিন পর আজ শনিবার সকালে রামু উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও নদীর গজালিয়া চরপাড়া ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস গেইট সংলগ্ন স্থান থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। 

শিশু সাজেদুল ইসলাম (১২) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাসনাকাটা কুনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। 

উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় হেডম্যান খলিলুর রহমান বলেন, ‘আজ সকালে নদী পারাপারের সময় স্থানীয়রা পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে  মরদেহটি উদ্ধারের সংবাদ প্রচার হলে নিখোঁজ শিশুর পরিবারের লোকজন এসে লাশটি তাদের সন্তানের বলে নিশ্চিত করলে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : বিয়ের আড়াইমাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে নদীর পাহাড়ী ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ঢলের পানিতে  তলিয়ে যায় শিশু সাজেদ। ঘটনার পর থেকে চারদিন স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন উদ্ধারকারী দল তল্লাশি করেও তার সন্ধান পায়নি। পরে আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার উদ্ধার ও লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬