কিশোরী ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে, ভেসে গেল আরও ২ বোন

১০ জুলাই ২০২৬, ১০:০৬ PM
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণার মৃত্যু © সংগৃহীত ও সম্পাদিত

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় তিন বোন বন্যার পানিতে নৌকা নিয়ে পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তিন বোন বন্যার পানিতে ভেসে নিখোঁজ হয়েছিল। তাদের মধ্যে হাসনাতুল জান্নাত ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।

চকরিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাজমুল হোসেন বলেন, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে অংশ নেয়। তাদের সহায়তায় ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার মা-বাবা অপর দুই শিশুকে উদ্ধার করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সফওয়ানুল করিম জানান, বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে দমকল বাহিনী তার মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় আহত দুই বোনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে এলাকায় তীব্র জলাবদ্ধতা ও স্রোতের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নৌকায় পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬