তুরাগে গোসলে নেমে প্রাণ গেলে দুই স্কুলছাত্রের

০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ PM
দুই শিক্ষার্থীর মৃত্যু পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে

দুই শিক্ষার্থীর মৃত্যু পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে এ দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মরা যাওয়া শিক্ষার্থী হলো শামীম (১১) ও আফনান (১৩)। নিহত শামীম মিয়া টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে এবং আফনান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তারা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেলাধুলা শেষে শামীম, আফনান ও শাকিব নামে তিন বন্ধু তুরাগ নদে গোসল করতে নামে।  একপর্যায়ে সাঁতার কাটার সময় শামীম ও আফনান নদীর গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শাকিব দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

এ ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬