গোসল নেমে প্রাণ হারালেন একই পরিবারের তিনজন

১৪ জুন ২০২৬, ১০:৩৭ AM
সিদ্ধিরগঞ্জ উপজেলার ডিএনডি লেক

সিদ্ধিরগঞ্জ উপজেলার ডিএনডি লেক © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮) এবং মোসা. সুরাইয়া (১২)। নিহত রাশেদুজ্জামান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে। অন্য দুইজন গালিব ও সুরাইয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরাম মিয়ার সন্তান। তারা সবাই বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নিহতের পরিবারসূত্রে জানা গেছে, কাজের সন্ধানে কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন রাশেদুজ্জামান। সেই সুবাদে সিদ্ধিরগঞ্জের শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন রাশেদুজ্জামান।  দুপুরে রাশেদুজ্জামান, তার শ্বশুর আকরাম ও আকরামের দুই সন্তান একত্রে ডিএনডি লেকে গোসল করতে নামে। এরপর তারা তিনজন পানিতে তলিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহত তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত চলছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬