পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন

২৭ জুন ২০২৬, ০১:০৯ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০১:১৪ PM
পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক বৃক্ষরোপণ ও চারা বিতরণ © টিডিসি ফটো

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর  বৃক্ষরোপণ ও চারা বিতরণ ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর আয়োজনে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ২ হাজার শিক্ষার্থীর হাতে একটা করে চারা বিতরণ করে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের পরিচালক মো. মাহামুদুন্নবী, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার পরিচালক মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক প্রশিক্ষণ মাঃ দেলোয়ার হোসেন, পরিচালক প্রশাসন খালিদ আওরঙ্গজেব, পরিচালক গবেষণা ও মূল্যায়ন মোঃ শফিকুল রশিদ, পরিচালক প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ ড. মাকসুদ আলম খান, পল্লী  উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের যুগ্মপরিচালক জনাব মোহাম্মদ তোজাম্মেল হক, আ: গনি মিনা, উপপরিচালক মোর্শেদ হাসান মোস্তফাসহ কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া থেকে আগত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ৩০ টি বৃক্ষরোপন করেন।

আরও পড়ুন : দুই বছরের মেয়েকে বাঁচাতে ধ্বংসস্তূপেই থমকে গেল মায়ের জীবন

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পল্লী উন্নয়ন একাডেমির গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’ 

এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং পতিত জমিতে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে জাতীয় সবুজায়ন কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।

রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাজারে কমল তেলের দাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১২ অক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অ্যাওয়ার্ড পেল এআইইউবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9