বাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪ জুন ২০২৬, ০৫:৩৯ PM
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে গাছের চারা রোপণ

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে গাছের চারা রোপণ © টিডিসি ফটো

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় শতাধিক ফুল ও ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে

রোববার (১৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির পাঁচজন শিক্ষার্থী এবং শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

বিতরণকৃত গাছের চারার মধ্যে ছিল অলকানন্দা, স্থলপদ্ম, মুসান্ডা, নীলকণ্ঠি, সাদা জবা ও হাইব্রিড লাল রঙ্গন ।

পরে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের বাগানে ফলজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে ছাত্র সমিতির উদ্যোগে একটি ফার্স্ট এইড বক্সেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ছাত্র সমিতির স্বপ্ন বড়, যদিও তাদের সামর্থ্য সীমিত। সেই সীমিত সামর্থ্যের মধ্যেও তারা যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, তা তাদের পরিবেশ ও দেশ নিয়ে ভাবনার পরিচয় বহন করে। এখন আমাদের দায়িত্ব হবে লাগানো গাছগুলোর যথাযথ পরিচর্যা করা, যাতে সেগুলো দীর্ঘদিন টিকে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করেছি। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কয়েক ধাপে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারের এই দূরদর্শী ও জনকল্যাণমুখী উদ্যোগের সফলতা কামনা করছি।

একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন ২৫ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু, দল থেকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9